হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকার জন্য তারেকের বিরুদ্ধে সাজানো রায় : যুবদল

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

Manual5 Ad Code
২৩ জুলাই ২০১৬, শনিবার : তারেক রহমানকে কারা ও অর্থদণ্ড দেয়ার প্রতিবাদে সিলেট জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকার জন্য , জাতীয়তাবাদী শক্তি ও শহীদ জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য সরকারের নীলনকশার অংশ হিসেবে তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। তিনি তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে নগরীর তালতলায় মিছিল পূর্ব সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন , সভা শেষে মিছিল সহকারে রেজিস্টারী মাঠে অনুষ্ঠিত সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচিতে অংশগ্রহন করতে দেখা যায়।
  বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেন, তরুণ প্রজন্মের কাছে তারেক রহমান একজন সৎ ও প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার একের পর এক ষড়যন্ত্র করছে। তিনি বলেন শহীদ জিয়ার সূর্য সৈনিকরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন । যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদারের পরিচালনায় জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শামীম মজুমদার, আব্দুল মালেক, সায়েদুল ইসলাম বাচ্চু, সাব্বির আহমদ, হেলাল উদ্দিন, আব্দুল খালিক , মন্তাজ হোসেন মুন্না , আয়ুব আলী সজীব,হাবিবুর রহমান হাবিব, ফরিদ উদ্দিন , সাইদ আহমদ সাইদ, আব্দুস সোবহান , হোসেন আহমদ রুহুল,কাওছার হোসেন রকি , মকছুদুল করিম নুহেল , মুহিবুর রহমান বাবুল , মঈনুল ইসলাম মঞ্জু , ওয়াহিদুস সামাদ পাপ্পু ,  শফিক নূর , আলী হায়দার , নজরুল ইসলাম , আশরাফ বাহার , মুস্তাক আহমদ , শাহ আলম , হেলাল মিয়া , ফখরুল ইসলাম , মুক্তাদির খান , রমজান আলী , দেওয়ান রফিক , সাইফুল ইসলাম , মাছুম আলী মাছুম , গোলাম কিবরিয়া , শিপন চন্দ , আব্দুল গফুর , রফিক উদ্দিন , আব্দুল গফফার, আব্দুল মন্নান, আমির হোসেন প্রমুখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code