১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়নে আত্মনিয়োগ করলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে মন্ত্রণালয় আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, “বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। মাত্র সাড়ে তিন বছরেই সদ্য স্বাধীন বাংলাদেশের উন্নয়নে অনেক কিছু করে গেছেন।
“বঙ্গবন্ধু আমাদেরকে দেশের মাটি ও মানুষকে ভালবাসতে শিখিয়ে গেছেন। আমরা যদি তার আদর্শ ও চেতনা বাস্তবায়নে আত্মনিয়োগ করি তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”
সভার শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
সভার অতিথি বক্তা নাসরীন আহমদ বলেন, “বঙ্গবন্ধুর চরিত্রে মেকি কোনো কিছু ছিলনা। তিনি যা ভাবতেন তাই করতেন। বাঙালি জাতির মুক্তির জন্য তিনি জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি।”
বঙ্গবন্ধু সারাজীবন ত্যাগের রাজনীতি বিশ্বাস করতেন মন্তব্য করে তিনি বঙ্গবন্ধুর পরিবারের সাথে তাঁর পরিবারের ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেন।
মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D