শোক দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের র‌্যালি

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

শোক দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের র‌্যালি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের আয়োজনে শোকর‌্যালি বের করা হয়।

শনিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

র‌্যালিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আসাদ উদ্দীন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বাদ জোহর এ উপলক্ষ্যে গাজী বুরহান উদ্দীন (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট