১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় সিলেট থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র পাঁচ সদস্যের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) পল্টন থানায় দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট থেকে এই পাঁচজনকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রাতে তাদের নিয়ে দুটি বাসায় অভিযান পরিচালনা করা হয়
গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। এ ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D