১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের অনুকূলে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪৫ জনকে ৭ হাজার টাকা করে ওই আর্থিক অনুদান প্রদান করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এর আগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘করোনা আর বন্যায় সুনামগঞ্জের মানুষ যখন খুব কষ্টে আছে, ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব পেশার মানুষের উপর নজর রেখেছেন, এমন কোনো পেশার মানুষ নেই যাদের তিনি সাহায্য করেন নি। সোনার বাংলা নির্মাণের জন্য শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তা সত্যি অবাক হওয়ার মতো।’
তিনি বলেন, ‘বর্তমানে সুনামগঞ্জে করোনা পরিস্থিতি বেড়েই চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন।’
একই সঙ্গে দু:সময়ে সুনামগঞ্জের সকল মানুষের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সভা পরিচালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দিন। এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D