৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২৮৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০ হাজার ৭২১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬১৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬৩ লাখ ৫৪ হাজার ২১৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D