১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর পরিবারের পাশে দাড়িঁয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সোমবার বিকেলে সাংবাদিক বাবলুর জেল রোডস্থ বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তার
নেতৃত্বাধীন মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল। বাসার গেইটে গিয়ে বাবলুর বোনের সাথে আলাপ করে তার অবস্থার খোজ নেন এবং ফলমুল উপহার দিয়ে আসেন। পরিবারের পক্ষে সাংবাদিক বাবলুর ভাতিজা এসব গ্রহণ করেন। এসময় তারা সাংবাদিক বাবলু সহ করোনাক্রান্ত সকল রোগীর দ্রæত সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর
রাজন প্রমূখ।
উল্লেখ্য- ইতোমধ্যে করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল মাহমুদের বাসায় গিয়ে তাদের পরিবারের খোজ নিয়েছেন বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D