১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
রবিবার (৭ জুন) তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। এর পরপরই তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
এরপর পরিবারের ইচ্ছায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তবে তিনি জানান, কামরান সাহেবের অক্সিজেনের মাত্রা কমলেও এ মুহূর্তে আইসিইউ সার্পোটের প্রয়োজন হয়নি।
বদরউদ্দিন আহমদ কামরানের পারিবারিক সূত্র জানায়, সাবেক মেয়র কামরানের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে। আজ ৬টায় সামরিক বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে তাকে সরাসরি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি জানান, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ড.এ.কে. আব্দুল মোমেন এম পি রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কামরানের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে ঢাকায় নেয়ার অনুরোধ জানান। পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেনের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামরান সাহেবের চিকিৎসার খোঁজ খবর নিয়ে তাকে তাৎক্ষনিক ভাবে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে তারই নির্দেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে আসে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা পৌঁছান।
এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ এলে গত ৬ জুন শনিবার দুপুরে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিস’সহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর।
এদিকে, বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D