১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
সিলেট নগরীর কয়েকটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেছেন বন্দরবাজারস্থ আর এল ইলেকট্রনিক এর স্বত্বাধিকারী নগরীর কুমারপাড়ার বাসিন্দা ইকবাল হোসেন খোকা (৫৫)। শুক্রবার (৫ জুন) ভোররাত সাড়ে ৪ টার দিকে হঠাৎ করে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিয়ে পরিবারের সদস্যরা শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালসহ ৩টি হাসপাতাল ঘুরেছেন, পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইকবাল হোসেন খোকা’র ছেলে তিহা অভিযোগ করে বলেন, ‘তার বাবার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলে তাকে নিয়ে নগরীর সুবহানীঘাট এলাকায় একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে কর্তৃপক্ষ চিকিৎসা না দিলে পরে দক্ষিণ সুরমাস্থ নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানেও সিট খালি নেই বলে জানানো হয় এবং শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসতে বলা হয়। সেখান থেকে শামসুদ্দিনে নিয়ে আসলেও কলাবসিবল গেট তালা দেয়া অবস্থায় ২০ মিনিট সময় দাঁড়ানোর পর পাহারাদার এসে ‘সবাই ঘুমিয়ে আছে’ বলে জানান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে নিয়ে গেলে সিসিউতে নিয়ে যেতে বলেন। সিসিউতে নিয়ে গেলে ভিতরে প্রবেশ করতে না দিয়ে ফের নিচে পাঠানো হয় এবং নিচে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিহাম বলেন, ‘উপস্থিত সময়ে আমার বাবার অক্সিজেনটা খুব জরুরি ছিলো। কিন্তু কোন হাসপাতাল তা দিলো না। আমার টাকার কোন সমস্যা ছিলো না। কেবল আমার বাবার জন্য অক্সিজেনটাই প্রয়োজন ছিলো। কিন্তু তা পারলাম না। তাই আমি বলব, আমার বাবার মতো মৃত্যু আর কোন বাবার যেন না হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D