১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০
করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল মাহমুদের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ‘করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। গতকাল বুধবার পৃথকভাবে দুই জনের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নেন তার নেতৃত্বাধীন মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় তারা করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা মেয়রের কুমারপাড়াস্থ বাসার গেইটে গিয়ে মেয়র পত্নীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এছাড়াও করোনাক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভি সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদের টুকেরবাজার তেমুখীস্থ বাসার গেইটে গিয়ে ইকবাল মাহমুদের বোনের সাথে আলাপ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তারা করোনাক্রান্ত মেয়র পত্নী শামা হক চৌধুরী ও সাংবাদিক ইকবাল মাহমুদ সহ করোনাক্রান্ত সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।
(কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমদ ও ছাত্রদল নেতা নাজিম উদ্দিন প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D