১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০
সুনামগঞ্জে ১৪ জন র্যাব সদস্যসহ একদিনে ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। মারা গেছেন একজন।
মঙ্গলবার (২ জুন) রাতে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২২৭ জনের নমুনা পাঠানো হয়। মঙ্গলবার এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে র্যাব-৯ এর ১৪ জন সদস্য, ছাতক উপজেলার ১২ জন, দোয়ারাবাজার উপজেলার পাঁচজন, সুনামগঞ্জ সদর উপজেলার দুইজন, শাল্লা উপজেলার দুইজন, জামালগঞ্জ উপজেলার দুইজন এবং বিশ্বম্ভপুর উপজেলার একজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে মঙ্গলবার ৩৯ জনের করোনা শনাক্ত হয়ে। আক্রান্ত সবাইকে আইসোলেশনে নিয়ে আসা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D