১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ’সহ বিশ্বব্যাপী সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এবারের ফলাফলে পাসের হারের পাশাপাশি দ্বিগুণ বেড়েছে জিপিএ-৫।
গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ। ফলে এবার বেড়েছে দশমিক ৭ দশমিক ৯৬ শতাংশ। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ১৫০৬ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।
এবছর সিলেটে ১ লাখ ১৬ হাজার ১০৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D