১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে খাদিমনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বাদ আসর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহেদ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সিলেট জেলা যুবদল নেতা মোঃ মঈন উদ্দীন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, জেলা যুবদল নেতা মুজিবুর রহমান, যুবদল নেতা কছির উদ্দিন, সুরমান আলী,ছাত্রদল নেতা সালাহউদ্দীন ইমরান,জসিম উদ্দিন,সেচ্ছাসেবক দল নেতা আলমাছ আলী,যুবদল নেতা রায়হান আহমদ রানা, মিছবাহ উদ্দিন, আনসার আলী, আবু সালেহ নোমান, সাইশ্তা মিয়া, জালাল উদ্দিন, শাহ আলম। আরো উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান (মেম্বার), বিএনপি নেতা ছনির মিয়া, মাসুক মিয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D