১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও দুুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার নগরীর দরগাহ মহল্লা এলাকায় দুস্থদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামিম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব চৌধুরী, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান শাকিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, সদস্য মাহবুব আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, যুবদল নেতা নাজির আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। তিনিই জাতির সঙ্কটময় মুহূর্তে বার বার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। একাত্তর সালে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধে তার এ অতুলনীয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। তিনি বলেন, দেশের এই দুঃসময়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং আগামীতে থাকবে ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D