২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২০
বিএনপির রাজনীতি আইসোলেশনের ছিল এবং আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৭ মে) সংসদ ভবনে সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।
ভিডিও বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ ধরে তিনি বলেন, যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই বিএনপির রাজনীতি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশের জনগণ তাদের কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের ধারে কাছেও দেখেনি। তারা রাজনৈতিক আইসোলেশনের ছিল এবং আছে। দেশ ও জনগণের জীবনকে স্তব্ধ ও জীবিকার রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টির বিএনপির অপকৌশল।
ওবায়দুল কাদের বলেন, অসহায় জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যমে কথামালার ফুলঝুরি বর্ষণ তাদের জননিন্দিত হাতিয়ার। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কর্মহীন মানুষের জন্য এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ধারেকাছেও তাদের দেশের জনগণ দেখেনি। লকডাউনের নামে দেশ ও জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকার রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টির অপকৌশল তাদের মনের কথা। শেখ হাসিনা সরকার দক্ষতা ও সহযোগিতার সাথে অভিজ্ঞদের সাথে আলোচনা করেই জীবন ও জীবিকার সাথে ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে।
বিএনপির মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা সব সময় ঝাঁঝালো কিছু শব্দ চাতুর্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টা করে। মির্জা ফখরুল সাহেব সমন্বয়হীনতার কথা বলে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরী দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছেন।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের সক্ষমতা ও মানবিক প্রয়াস দেশবাসীর জানা রয়েছে। অতীতে দেশের বিভিন্ন দুর্যোগের শেখ হাসিনা ও তার দল জনমানুষের পাশে সবার আগে দাঁড়িয়েছে। সরকারে থাকা অবস্থায় শেখ হাসিনা সরকার দুর্যোগ মোকাবিলায় যে সক্ষমতা দেখিয়েছে তা অতীতে ও বর্তমানে বিশ্বব্যাপী প্রশংসিত। করোনা সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শেখ হাসিনা সরকার দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে করোনার বিস্তার রোধ ও আক্রান্তদের চিকিৎসা ও অন্যান্য কার্যক্রমে।
গণস্বাস্থ্যের করোনা পরীক্ষা পদ্ধতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার চলমান করোনা সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত নীতি অনুসরণ করছে। করোনা পরীক্ষায় রাপিড টেস্ট কিট এর ব্যবহার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত নয়। তবুও সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট পরীক্ষণের জন্য নির্দেশনা দিয়েছে। কিট অনুমোদনের জন্য রয়েছে সুনির্দিষ্ট পদ্ধতি। সে পদ্ধতি অনুসরণ করার জন্য ওষুধ প্রশাসন থেকে জানানো হয়েছে। যার উদ্ভাবক ডাক্তার বিজন মিডিয়ায় বলেছেন এবং প্রধানমন্ত্রী ও সরকারের উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করেছেন। সরকার স্বাস্থ্য খাতসহ যেকোনো খাতে জনহিতকর গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে স্বাগত জানায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D