১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২০
গোয়াইনঘাটের ২৮টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। গত দুইদিনের পাহাড়ি ঢলে সারী ও পিয়াইন নদী দিয়ে নেমে আসা পানিতে উপজেলার সবকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে কয়েক শতাধিক ফিশারীর মাছ পানিতে ভেসে গেছে, অনেক ঘরবাড়িতে পানি উঠে গেছে। এছাড়া সারী-গোয়াইনঘাট সড়ক ও গোয়াইনঘাট জাফলং সড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে। এতে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সরজমিন গিয়ে এবং বিভিন্ন সুত্রে জানা গেছে, পুর্ব জাফলং ইউনিয়নের জাফলং চা বাগান, বাউরবাগ হাওর, আসামপাড়া হাওর, পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নাইন্দ, তীতকুল্লি, বুধিগাঁও, খাষ, দাড়াইল, বাংলাইন ও লাতু হাওর, পশ্চম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন, পাঁচপাড়া, পুকাশহাওসহ উপজেলার বিভিন্ন হাওর গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামীণ ছোট বড় ও নীচু কাঁচা এবং পাকা সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৩ টা থেকে সারী ও পিয়াইন নদীতে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। জানতে চাইলে ইউএনও নাজমুস সাকিব জানান, উপজেলার মধ্যে ২৮টি গ্রাম প্লাবিত হয়েছে। সারী ও পিয়াইন নদী দিয়ে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। তিনি বলেন , বন্যার সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। এরির্পোট লেখা পযর্ন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D