১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০
২৪ মে ২০২০, রোববার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী’র ব্যক্তিগত তহবিল থেকে খাদিমপাড়ায় অসহায় নেতাকর্মীর মাঝে আর্থিক অনুদান ও চাল বিতরণ করা হয়েছে। শনিবার আর্থিক সহায়তা ও চাল বিতরণ করেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম ইউ জায়গীরদার ও জেলা বিএনপি নেতা ফরিদ উদ্দিন। তারা তালিকা অনুযায়ী চাউল ও নগদ অর্থ বিতরন করেন।
এসময় বিএনপি নেতা নিজাম ইউ জায়গীরদার বলেন, বিগত যেকোন ক্রান্তিকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এখনও তারা পাশে আছেন। তারা সবসময় নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের নির্দেশে করোনাভাইরাস মোকাবেলায় বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ মানুষের পাশে আছে এবং থাকবে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D