১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক পরিচ্ছন্নতা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। নতুন করে আজ আরও ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত ৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানা যায়, তাদের মেডিকেল টিম উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধের জন্য উপজেলার কর্মকর্তা কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের নমুনা সংগ্রহ করছেন। ২০ মে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসের পরিচ্ছন্নতা কর্মীর কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে প্রেরণ করা হয়। ২২ মে রাতে তাদের পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা নিজেদের বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের তেমন কোন উপসর্গ
নেই বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার জানান, জৈন্তাপুরে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি গত ৬ মে সুস্থ হয়ে বাড়ী ফিরেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D