করোনাক্রান্ত নাদেলের খোঁজ খবর নিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

করোনাক্রান্ত নাদেলের খোঁজ খবর নিলেন পররাষ্ট্রমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের খোঁজ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এমপি। শুক্রবার (২২ মে) রাতে ঢাকায় অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ফোন করে নাদেলের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর জন্য দোয়া কামনা করেন। এসময় তিনি নাদেলকে মনোবল না হারাতে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার কথা বলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মে) রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী করোনা ভাইরাসে শনাক্ত হন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট