৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : করোনাভাইরাসের কারণে অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এড আফসর আহমদ।
আজ শনিবার (২৩মে) খাদিমপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য আলী আহমেদ জাকেল ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) জুমেরা রহমান জবা, ত্রান পরিচালনা কমিটির সদস্য মোঃ কমর উদ্দিন পাবেল, নজরুল ইসলাম’সহ স্থানীয় মুরব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সরকারের জি-আর কর্মসূচীর আওতায় লকডাউন চলাকালীন সময়ে অসহায় দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি হারে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের আওতায় এ ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়ার্ডের মেম্বার আলী আহমদ জাকেল। তিনি জানান, করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে থাকা আমার ৭নং ওয়ার্ডের আজ প্রায় ১০০ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ কার্যক্রমে গতকাল একই ভাবে আরো ৮৮ অসহায় পরিবারের কাছে পৌঁছে দেয়া হয় ।
স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত লকডাউনে থাকা অসহায় পরিবারের মধ্যে সরকারের বরাদ্দের ভিত্তিতে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ জাকেল ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D