১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০
বিশ্বব্যাপি কোভিট-১৯ মহামারী করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া দলীয় নেতাকর্মী ও অসচ্ছল পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নিজ অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা ছাত্রদল নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুবের আহমদ। ২০ মে বুধবার রাতে লালাবাজার ইউনিয়নর অসহায় ঘর বন্দী কর্মহীন দলীয় নেতাকর্মী ও অস্বচ্ছ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জুবের আহমদ ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন ছাত্রদল নেতা জুবের আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল পক্ষ থেকে নিজ ইউনিয়ন এর হতদরিদ্র কর্মহীন পরিবারকে ঈদ সামগ্রী উপহার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এতে দলীয় নেতাকর্মীরা এই মহাদুর্যোগের সময় কিছুটা হলেও ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। উল্লেখ্য এর আগে জুবের আহমদ নিজ উদ্যাগে এবং তার শখের মোটরসাইকেল বিক্রী করে কয়েক ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D