১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কল্লগ্রামে মাওলানা ইসহাক আলী রহঃ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১০০ অসহায় পরিবারের মাঝে বড় পরিসরে ঈদসামগ্রী বিতরণ করা হয়। গত ১৯মে (মঙ্গলবার) রাত ১১ টায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হিববান খলিলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়।
এসময় ছোট্ট পরিসরে আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হিববান খলিল বলেন, আমরা সংগঠন প্রতিষ্ঠার পর থেকে গ্রামের অসহায়,দুস্থ,গরীব ও শ্রমজীবী মানুষের চিন্তায় আল্লাহর সন্তষ্ঠি লাভের জন্য ভালো ভালো কাজ করে আসছি।আমরা চেষ্টা করেছি এই সংগঠনের মাধ্যমে গ্রামের ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ পরিবর্তন করা এবং এতে দেশ ও প্রবাসী ভাইদের সাড়া পাচ্ছি।অতিতের ন্যায় ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।আমি সংগঠনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি। বক্তব্যের শেষ ভাগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান করেন। সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবক্তব্য সাথে নিয়ে সবার কাছে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন।
মাওলানা ইসহাক আলী রহঃ ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তদের পরিচিতিঃ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হিববান খলিল, সহ-সভাপতি মাওলানা আমিনুল এহসান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, (প্রবাসী সদস্য-মাওলানা শাকিল বিন লিয়াকত আলী, মাওলানা আবু হায়দার অপু, মাওলানা আখতার হোসাইন, মাওলানা সাইদুর রহমান,)সদস্য- হাফেজ আকবর হোসাইন , মাওলানা মনজুর আহমদ, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা রুম্মান খলিল, মাওলানা ইমরান আহমদ, মাওলানা মহসিন আহমদ, হাফেজ আব্দুর রহমান, মোহাম্মদ হোসাইন আহমদ, মোঃ রায়হান আহমদ, মোহাম্মদ রোমন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D