এমদাদ চৌধুরীর ব্যবস্থাপনায় সিলেট মহানগর বিএনপির উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ২০, ২০২০

এমদাদ চৌধুরীর ব্যবস্থাপনায় সিলেট মহানগর বিএনপির উপহার সামগ্রী বিতরণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাসের মহা দূর্যোগে মহানগর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় নগরীর আম্বরখানার গোল্ডেন টাওয়ারে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


এসময় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মীরা দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তারই অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ। আমরা সিলেট মহানগর বিএনিপর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সব সময় সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, এই করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকে আমি ও আমার দলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছি এবং প্রতিদিন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেছে। অর্থনৈতিক মন্দার কারণে সাধারণ মানুষের জীবনযাপন বিপন্ন হয়ে পড়েছে।


করোনা ভাইরাসে আজ বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শুধু বাংলাদেশ নয়, আজ পুরো বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ সরকার আজ করোনা ভাইরাস মোকাবেলা করতে ব্যর্থ। দিন দিন আক্রান্তের পরিমাণ বেড়েই চলেছে, করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য আমাদের কোন ক্ষমতা নেই। পাশাপাশি তিনি ধনী ও বিত্তশালী সমাজের সবাইকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান সহ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যঅনুরোধ জানান।


খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ সভাপতি কাউন্সিলররেজাউল হাসান কয়েছ লোদী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, পরিবহণ কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সহ দপ্তর সম্পাদক লোকমানআহমদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, সহ যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্না, সিলেট জেলাছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, সৈয়দ নাজির আলী, সামী চৌধুরী প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট