ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের নগদ আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের নগদ আর্থিক অনুদান প্রদান

বাবু খোকন রঞ্জন দে : বিশ্ব করোনা মহামারী মোকাবিলায়, ক্ষতিগ্রস্থ অসংখ্য মানুষদের’কে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ডের মধ্যে কলাবাড়ী গ্রামে আজ দুপুরে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের নেতৃবৃন্দ গরীব অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ ৭০০/- টাকা করে প্রদান করেন। ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের নেতৃবৃন্দ আজ কয়েকদিন যাবত কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গরীব মেহনতী হতদরিদ্র কর্মহীন অসংখ্য মানুষদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট