১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
করোনা আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ দিলীপ কুমার ভৌমিক ও ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ এম এ মান্নানসহ ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ মঙ্গলবার (১৯মে) দুপুর ২ টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তিনিসহ বাকিদের ছাড়পত্র দেওয়া হয়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, দুই চিকিৎসক ও চারজন নার্সসহ ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়। পরে আরেকজনকে ছাড়পত্র দেয়া হয়। করোনা পরীক্ষার ফলাফল দুইবার নেগেটিভ আসার পর আজ তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত ৪ মে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনার পরীক্ষার ফল পজেটিভ আসে ডা. ভৌমিকের। প্রথমে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে ১১ মে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৮ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন এ চিকিৎসক।
তিনি বলেন, সুস্থ হওয়া রোগীদের আমরা বাসায় গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ১২ জনকে ছাড়পত্র দেয়ার পর এ হাসপাতালে বর্ত
মানে করোনা আক্রান্ত ১৬ জন ভর্তি আছেন বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D