দুর্যোগ মোকাবেলায় দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ান : ব্যারিস্টার সালাম

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

দুর্যোগ মোকাবেলায় দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ান : ব্যারিস্টার সালাম

নিজাম ইউ জায়গীরদার : করোনা মহামারিতে আর্থিক সহায়তা বা খাদ্যসামগ্রী নিয়ে দলমত নির্বিশেষে সকলকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ৷ লন্ডন থেকে আমাদের প্রতিবেদকের সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি এ আহবান জানান।


এসময় তিনি বলেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব ঘটেছে, ইতোমধ্যে ২৫১২১ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৭০ জন মৃত্যু বরণ করেছেন। বর্তমান এই সংকটকালীন পরিস্থিতি সাহসিকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।


“আপনারা জানেন যে করোনা দুর্যোগ মোকাবেলায় বিএনপি’র সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে নির্ভীকভাবে অব্যাহত রয়েছে। বিএনপির নেতাকর্মীরা সারাদেশে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে করোনা প্রতিরোধমূলক সামগ্রী, খাদ্যদ্রব্য ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে।


প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যার যার অবস্থান থেকে যতটুকুই পারেন মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আমি আহবান করতে চাই মানবিক বিপর্যয়ে আপনারা জনগণের পাশে দাঁড়ান, করোনা মহামারিতে মানুষের প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।” আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুর্যোগ মোকাবেলার সৎ সাহস দান করুক ও এই মহামারি থেকে রক্ষা করুক। দেশবাসী আপনারা ভালো থাকবেন, সচেতন থাকবেন।


এদিকে বিশ্ব করোনাভাইরাস জনিত দুর্যোগ পরিস্থিতিতে আজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈনপুল, জালাল্পুর ইউনিয়নের ছবদলপুর,  হাসাম পুর, শমস্পুর, ইসলাম পুর, করিম্পুর, কামাল বাজার রায়খাইল, মোগলা বাজার ইউনিয়নের খালরমুখ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, উপজেলা শ্রমিক দল, লালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় হতদরিদ্র  ও গরীব নেতা-কর্মীদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী উপহার হিসবে বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও  তার সহ ধর্মিনী কর্তৃক প্রতিষ্ঠিত বিবি ট্রাষ্ট । তাদের পক্ষে চতুর্থ ধাপের এই উপহার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন।


খাদ‌্যসামগ্রী বিতরণকারী নেতাকর্মীরা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারনে সিলেট-৩ আসনে কর্মহীন বিভিন্ন পেশার অসহায় গরীব মানুষরা কাজ কর‌তে পারছে না তা‌দের সাহায‌্য করার জন‌্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা ব্যারিস্টার এম এ সালাম তার সহ ধর্মিনী কর্তৃক প্রতিষ্ঠিত বিবি ট্রাষ্টের উ‌দ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।


খাদ‌্যসামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আজাদ মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ -সভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুবদল নেতা কাওছার আহমদ নামর, সুজন আহমদ, ছাত্রদল নেতা নুরুল ইসলাম, জুবের আহমদ, জালাল আহমদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ টিপু , সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক ইলাছ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক সহিদ রেজা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

 



 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট