১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
১৮ মে ২০২০, সোমবার : করোনা মহামারীর এই দুর্যোগে ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিখোঁজ সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী’সহ সিলেটের গুমকৃত নেতাকর্মীদের পরিবারের পাশে উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে সিলেট মহানগর বিএনপি। সোমবার দিনভর সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে, সিলেট মহানগর বিএনপির উদ্যোগে গুমকৃত নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় তারা পৃথক ভাবে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের খোজঁ খবর নেন। নেতৃবৃন্দ অবিলম্বে গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করেন। তারা জননেতা ইলিয়াস আলীর বৃদ্ধা মায়ের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন। ছেলে স্মৃতিচারণ করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিকে গুরুতর অসুস্থ ছাত্রদল নেতা দিনারে বাবার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন তারা। জননেতা এম ইলিয়াস আলীর পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তারঁ মাতা ও ভাতিজা সুমন আহমদ, ইফতেখার আহমদ দিনারের পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তার বোন জেলা মহিলা দল নেত্রী তাহসীন শারমিন তামান্না ও ভগ্নিপতি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, জুনেদ আহমদের পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তার ছোট ভাই হাসান মঈনুদ্দিন সোহেল, আনসার আলীর পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তার মাতা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও মুকুল আহমদ মোর্শেদ, প্রচার সম্পাদক শামীম মজুমদার, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা শেখ মোঃ আলেক্স, দিলোয়ার হোসেন সজীব, ফয়সাল আহমদ, আবুল খয়ের ও সাইদুল ইসলাম প্রমূখ। -প্রেস বিজ্ঞপ্তি


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D