১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
১৮ মে ২০২০, সোমবার : সিলেটে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সিলেট জেলা বিএনপির উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কুমারপাড়ার একটি কার্যালয় থেকে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় প্রায় সহস্রাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের ইউনিট ভিত্তিক প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়। নেতৃবৃন্দ সামাজিক দূরত্ব মেনে স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মীরা উপহার সামগ্রীগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও নির্দেশনা দেন।
উপস্থিত ইউনিট প্রতিনিধির হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের স্বনামধন্য মেয়র আরিফুল হক চৌধুরী।
এর পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমান, বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং করোনায় মৃত্যুবরণকারী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দবির মিয়াসহ দেশ-বিদেশে নিহত ও আক্রান্তদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আশিক উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল করিম নাচন, শাকিল মোর্শেদ, শফিকুর রহমান টুটুল, জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমীকদলের সভাপতি ইউনুস মিয়া, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীম হেলালী, জেলা মহিলা দল সভানেত্রী সালেহা কবীর শেপী, জেলা কৃষকদলের সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর শ্রমীকদলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মাসুক এলাহী, আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, এখলাছুর রহমান মুন্না, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, সুচীর্ত্র বাবলু, সোহেল রানা, দিলদার হোসেন শামীম, চৌধুরী সোবহান আজাদ প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D