সিলেট জেলায় নতুন করে আরো ১৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০

সিলেট জেলায় নতুন করে আরো ১৩ জন করোনায় আক্রান্ত

সিলেট জেলায় আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের ল্যাবে আজ রবিবার ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

করোনা শনাক্তদের মধ্যে ৮ জন সিলেট সদর উপজেলার (সিটি করপোরেশনসহ), বিশ্বনাথের ৪ জন ও ফেঞ্চুগঞ্জের ১জন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সিলেট জেলায় রবিবার পর্যন্ত ১৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন ১৩ জন মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৪ জনে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট