১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০
সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগী এবং কর্মরত করোনাযোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর ফল উপহার নিয়ে গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের প্রাক্তন প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।
শনিবার দুপুর ২টার দিকে তিনি ফলগুলো হাসপাতালে গিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমানের কাছে সেগুলো হস্তান্তর করেন।
আসাদ উদ্দিন আহমদ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। সারবিশ্বে এই ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। আমাদের সিলেট জেলায়ও করোনাক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে। সিলেট জেলায় করোনা আক্রান্তদের একমাত্র চিকিৎসাকেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এখানে রোগীদের সেবায় যারা নিয়োজিত আছেন তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি। তাদের প্রতি সম্মান জানিয়েই আমি এই সামান্য উপহার নিয়ে এসেছি।
তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য পুষ্টিকর ফলমূল খাওয়া খুবই উপকারী। সরকারের পক্ষ থেকে রোগীদের প্রতিনিয়ত প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হচ্ছে৷ সরকারের উদ্যোগের পাশাপাশি আমি মনে করি সকলেরই তাদের পাশে এগিয়ে আশা উচিত। এতে রোগীরা মানসিকভাবে ভেঙে পরবে না।
ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান এসব উপহারের জন্য হাসপাতালের পক্ষ থেকে আসাদ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকসহ হাসপাতালের কর্মকর্তা ও স্যাস্থকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D