কদমতলী হেল্পিং গ্রুপের সদস্যরা মধ্যবিত্তদের দুয়ারে দুয়ারে

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

কদমতলী হেল্পিং গ্রুপের সদস্যরা মধ্যবিত্তদের দুয়ারে দুয়ারে

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকার স্থানীয় কয়েকজন সচেতন বাসিন্দাদের উদ্যোগে করোনাকালে মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর লক্ষে গঠিত হয়েছে কদমতলী হেল্পিং গ্রুপ ।

গ্রুপের সদস্যরা শনিবার রাতে দুটি মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য উপহার প্রদান করে আসেন।

খাদ্য উপহার দাতা হলেন তরুণ সমাজসেবী,সিলেট মহানগর কৃষকলীগের কুঠির শিল্প বিষয়ক সম্পাদক, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য কদমতলীর বাসিন্দা সাহেদ আহমদ সুমিন।

কদমতলী হেল্পিং গ্রুপ ইতিমধ্যে এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছেন।

সমাজের উচ্চবিত্তরা বর্তমান কঠিন সময়ে মধ্যবিত্তদের পাশে দাড়ালে অনেকেই উপকৃত হবেন। আপনারা যে কেউ কদমতলী হেল্পিং গ্রুপের মাধ্যমে খাবার সামগ্রী বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মধ্যে দিতে পারেন।


প্রেস-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট