সিলেট জেলায় এ পর্যন্ত ১৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

সিলেট জেলায় এ পর্যন্ত ১৮ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আরও ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ শনিবার (১৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের কোভিড ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানান।
স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডাঃ আনিসুর রহমান জানান, সিলেটে ১৮ জন আক্রান্ত হবার তালিকা রাত সাড়ে ১০টা
পর্যন্ত তার হাতে আসেনি।
প্রসঙ্গত, শনিবার সকাল পযন্ত সিলেট জেলায় ১১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। নতুন ১৮ জন মিলিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৪ জন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট