১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক : দলীয় নির্দেশনায় সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ূম চৌধুরীর উদ্যোগে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করশনা গ্রামে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাস বিশ্বমহামারির ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি কাইয়ূম চৌধুরী।
সিলেট সংবাদ-এর দক্ষিন সুরমা প্রতিনিধিকে বিএনপি নেতা কাইয়ূম চৌধুরী বলেন, আমাদের প্রিয়নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সমন্বয়ে তালিকা করে কর্মহীন ব্যাক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আজ লালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করশনা গ্রামে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।
শনিবার (১৬ মে) বেলা দুইটায় খাদ্যসামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা বিএনপি নেতা কোহিনুর আহমদ, আব্দুল মজিদ, মাহবুব আলম, মুহিবুর রহমান মুহিন, আফজাল হোসেন মুন্না, রুমেল আহমদ, ফখরুল মেম্বার, রওশন খাঁন, কয়েছ আহমেদ, জাহেদ আহমেদ, নাছিম আহমেদ, ফয়সল আহমেদ, রনি খাঁন, জুয়েল আহমেদ, আক্তার আহমেদ প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D