আজ থেকে পৃথিবীর প্রথম কোভিড-১৯ শূন্য দেশ ভিয়েতনাম

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

আজ থেকে পৃথিবীর প্রথম কোভিড-১৯ শূন্য দেশ ভিয়েতনাম

Manual3 Ad Code

চীনের সাথে গা ঘেঁষাঘেঁষি করে টনকিন উপসাগর আর ১১০০ কিলোমিটার স্থলসীমান্ত ভাগ করে নেওয়া সাড়ে নয় কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনাম থেকে লকডাউন উঠে যাচ্ছে।

এখন পর্যন্ত দেশটতে ২৬৮ জন কোভিড পজিটিভ রোগী বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়ে, একজনও মারা যাননি। একটি রিপোর্টও লুকাতে হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ বছরের বৃদ্ধাও।

Manual6 Ad Code

কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীও মারা যাননি চিকিৎসা সরঞ্জামের অভাবে। ক্ষুধার জ্বালায় একজন লোকও মরেনি, রাস্তায় চালের জন্যে দাঙ্গা হয়নি, সরকারি দল রেশন ঝেড়ে দেয়নি।

Manual4 Ad Code

স্বল্প ক্ষমতায়, নিজেদের সাধ্যমত স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে লড়াই করে ভিয়েতনাম উল্টো চার লক্ষ PPE তৈরী করে পাঠিয়েছে সেই আমেরিকায়, যারা ১৯৭২ সালে রোজ সকালে ন্যাপাম বোমার চাদর বিছিয়ে দিতো ভিয়েতনামী জনগনের ওপর।

Manual2 Ad Code

অ্যাপোক্যালিপস নাও সিনেমায় রবার্ট ডুভালের সেই বিখ্যাত সংলাপ মনে আছে? “I Love the Smell of Napalm in the Morning.” সেই ভিয়েতনাম ন্যাপামের বদলে গ্লাভস ফেরত পাঠিয়েছে৷ হিংসার জবাব দিয়েছে ভালবাসায়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code