১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক : চলমান মহামারী করোনা ভাইরাসে কারণে সিলেটে কর্মহীন অসহায় ও দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে এসব অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপি পরিবার সিলেট মহানগরের পক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি লকডাউনের প্রথম দিন থেকে সিলেট নগরীর ওয়ার্ড ব্যাপী ঔষধ, সাবান,মাস্ক ও স্যানিটাইজার’সহ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন।
এই কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার ( ১৬মে ) দুপুরে আম্বরখানার দরগাহ গেইটে তিন শতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এর আগেও তার পক্ষ থেকে কয়েক ধাপে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এড. শামীম সিদ্দিকী, সহ-সভাপতি সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা ড্যাবের সভাপতি ডাঃ নাজমুল ইসলাম, ফাত্তাহ বকশী, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা সাইদুর রহমান ভুদুরী, যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ, হুমাইয়ুন আহমদ মাশুক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জাসাস রফিকুল বারি রুমান, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, আব্দুস সোবহান, মহানগর কৃষক দলের সদস্য সচিব মারুফ আহমদ টিপু, সিলেট জেলা ড্যাবের সাধারন সম্পাদক ডাঃ শাকিলুর রহমান, যুবদল নেতা সাহেদ আহমদ, সেলিম আহমদ মাহমুদ, আবু সাঈদ মোহাম্মদ তায়েফ , ছাত্রদল নেতা সাইদুল ইসলাম হৃদয়,সজীব আহমদ, কামরুল হাসান চৌধুরী তুহিন, কাউসার হোসেন রকি, মীর সাইদুর রহমান আয়াত, দেলোয়ার হোসেন সায়েম, হোসেন খান ইমাদ, শাওন আহমদ, জিসান’সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সিলেটের প্রত্যেক ওয়ার্ডে মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্সামগ্রী বিতরণ’সহ বিভিন্ন কার্যক্রম কর্মসূচি প্রথম থেকেই শুরু করেছে মহানগর বিএনপি। আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ পরবর্তীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সিলেট মহানগর বিএনপির ঈদ উপহার সামগ্রী কর্মসূচির উদ্যোক্তা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতি শুরুর পর থেকেই আমি আমার পারিবারিক উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রেখেছি। আগামীতেও চালিয়ে যাব ইনশা আল্লাহ। সিলেট মহানগরে শুধু আমি একা নই, শীর্ষ স্থানীয় নেতারা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D