১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
সিলেট ওসমানী মেডিকেল কলেজের কোভিড ল্যাবে শুক্রবার করোনা শনাক্ত ১৩ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের ৫ জন নার্স রয়েছেন। এছাড়া, এ হাসপাতালের একজন রোগীও রয়েছেন করোনা শনাক্তের তালিকায়
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক ডাঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন শনাক্তদের মধ্যে দক্ষিণ সুরমার ৫ জন, সিলেট সদর উপজেলার ১ জন এবং ওসমানী নগর উপজেলার একজন রোগী রয়েছেন।
এর আগে ওসমানী মেডিকেল কলেজের ১৬ জন ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হন। তারা সবাই এখন সুস্থ। এছাড়া, এ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সিলেট বিভাগে শুক্রবার রাত পর্যন্ত ৩৫৮ জন করোনায় আক্রান্ত হলেন।
ডা: আনিসুর রহমান জানান, কিছু নমুনা ঢাকায়ও প্রেরণ করা হয়েছে। ঢাকার রিপোর্ট এলে আক্রান্তের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D