৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
সিলেটে গত ২৪ ঘণ্টায় এক স্বাস্থ্যকর্মীসহ আরও ১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫৮। নতুন আক্রান্ত সবাই সিলেট জেলার বাসিন্দা।
শুক্রবার (১৫ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ফলাফলে তাঁদের করোনা পজিটিভ আসে। হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। বাকিদের মধ্যে সদর উপজেলায় ৬, দক্ষিণ সুরমা উপজেলার ৫ এবং ওসমানীনগর উপজেলার ১ জন।
শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের সিলেট জেলায় ১১৬, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ১১৮ এবং মৌলভীবাজারে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D