প্রবাসী যু্বকদের আর্থিক সহায়তায় নগরীর খাঁরপাড়ায় খাদ্য সহায়তা পেল ১২০ পরিবার

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

প্রবাসী যু্বকদের আর্থিক সহায়তায় নগরীর খাঁরপাড়ায় খাদ্য সহায়তা পেল ১২০ পরিবার

নগরীর খাঁরপাড়া এলাকার প্রবাসী যুবকদের আর্থিক সহায়তায় খারপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের যুব পরিষদের উদ্যোগে শুক্রবার বিকালে রমজান উপলক্ষে ১২০ টি অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কার্যকরী পরিষদের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম, শওকত আমীন তৌহিদ। এসময় খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মো. লাল মিয়া, উপদেষ্টা হাজী মোঃ মখলিছুর রহমান, প্রকৌশলী তোফাজ্জল আলী, সহসভাপতি মো. শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন খাঁ, প্রচার সম্পাদক শেনুর আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল খান শিপলু, সদস্য শহীদুজ্জামান সুমন, যুব পরিষদের সভাপতি আমিনুল হক রানা, সাধারণ সম্পাদক রুমন আহমদ, সহসভাপতি সুমন আহমদ, নাসির আহমদ, মাহবুব রহমান, সিনিয়র সদস্য সুয়েবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ আনোয়ার আহমদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন টিপুসহ যুব কমিটির সদস্যবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর এস,এম, শওকত আমীন তৌহিদ বলেন, প্রবাসীরা নিজেরা সংকটে থেকেও মাতৃভূমির টানে দেশের অসহায় মানুষজনকে সহায়তা করছেন। এ জন্য তাদের সকলকে ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট