সিলেটে করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষের পাশে বিএনপি নেতা কাইয়ূম চৌধুরী

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০

সিলেটে করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষের পাশে বিএনপি নেতা কাইয়ূম চৌধুরী

করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ৷ আয়-রুজি বন্ধ হওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। এরই মাঝে সারাদেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপরাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিজ নির্বাচনী এলাকার অসহায় ও দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ূম চৌধুরী৷

 এই নেতার পক্ষে দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয় ইউনিয়নের সুলতানপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস বিশ্বমহামারির ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি কাইয়ূম চৌধুরী।

ধারাবাহিক ভাবে এই নেতার পক্ষে বৃহস্পতিবার দুপুর দুইটায় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা বিএনপি নেতা কোহিনুর আহমদ, মাহবুব আলম, মুহিবুর রহমান মুহিন, আফজাল হোসেন মুন্না, নাছিম আহমেদ, রাসেল আহমদ, ফয়ছল আহমদ প্রমুখ।

তাছাড়া গত মঙ্গলবারে তেতলী ইউনিয়নের বেটুয়ারপার পারে ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা বিএনপি নেতা গোলাম মুস্তফা, মুজিবুর রহমান, কোহিনুর আহমদ, বশির মিয়া, মাহবুব আলম, মুহিবুর রহমান মুহিন, আফজাল হোসেন মুন্না, রুমেল আহমদ, জাকির হোসেন, নুরুল আমীন, জয়নাল আবেদিন, নাছিম আহমেদ, রাসেল আহমদ প্রমুখ।