৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে সিলেট সদর উপজেলায় দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম।
ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার লামারগাওয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বিএনপি নেতা প্রবীণ মুরব্বী তমিজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সালাম, জুনেদ আহমদ ও যুবদল নেতা নুর আহমদ প্রমূখ।
এসময় সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন, করোনা মহামারীর এই দুঃসময়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে বিএনপি জনতার পাশে রয়েছে। জাতির এই দুর্যোগময় মুহুর্তে দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির। বৈশ্বিক এ দুর্যোগের দিনে চেষ্টা ও সক্ষমতার সবটুকু ব্যয় করে মানুষের উচিত মানুষের পাশে দাঁড়ানো বলেও মন্তব্য করেন বিএনপি নেতা মোঃ আবুল কাশেম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D