১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
সিলেটের অর্ধশতাধিক সাংবাদিকসহ ১৩২ জন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ, সিলেট-এর সহায়তা পেয়েছেন। সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৩৭ জন সাংবাদিক ও ১৫ জন ফটো সাংবাদিক ছাড়াও ২৪ জন কবি সাহিত্যিক, ২ জন সংস্কৃতি কর্মী, ক্রীড়াঙ্গনের ৬ জন, সংগঠক ১০ জন, ইমাম,মোয়াজ্জিন,হাফেজ ৮জন, পুরোহিত ২জন, ক্ষুদ্র পেশাজীবি ৭জন, অসহায় পরিবারের সদস্য ১৯ জন, চিকিৎসার জন্য ২ জন রয়েছেন। তাদের মধ্যে সবমিলিয়ে ২ লক্ষ ২১ হাজার টাকা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী অনলাইনে সহায়তা বিতরণ কার্যক্রমের সমাপনী পর্বের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর সময়ে সকল পেশার লোকজনকেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবি, সাহিত্যিক সাংবাদিকদের আমরা সমাজের বিবেক হিসেবে আলাদা সম্মানের চোখে দেখি। তাঁদের পাশে সাইক্লোন সম্মানের দিকটা বিবেচনায় নিয়ে অনলাইনে সহায়তার হাত প্রসারিত করেছে-যা আমার কাছে খুবই ভাল লেগেছে। মেয়র বলেন, সাইক্লোন এর বেশ কয়েকটি কার্যক্রমে অংশগ্রহণ থেকে বুঝতে পেরেছি-তাঁরা সত্যিকারের সমাজ উন্নয়নে কাজ করে চলেছে। তিনি সাইক্লোনের সকল কাজে সহায়তার আশ্বাস দেন।
সাইক্লোন সভাপতি বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ও দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন স্টাফ রিপোর্টার জাবেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন এর পরিচালনায় ১৪ মে সকাল সাড়ে ১০টায় কুমারপাড়ায় মেয়র কার্যালয়ে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সদ্য প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল। এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন জার্নাালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আব্দুল মুহিত দিদার, মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা সুহেল আহমদ ও মুহিবুল ইসলাম ইমন, সাংবাদিক আব্দুল মুমিন ইমরান, সাব্বির আহমদ প্রমুখ।
মেয়র বলেন কবি সাংবাদিক, সংগঠকদের পাশাপাশি এ দফায় ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, পুরোহিত ও ক্ষুদ্র পেশাজীবি কয়েকজনকে ধর্ম বর্ণ নির্বিশেষে সাইক্লোনের সহায়তার এ প্রচেষ্টা সাধুবাদ পাওয়ার দাবী রাখে।
সাইক্লোন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল বলেন, ১৯৮০ সালে সাইক্লোন যাত্রা শুরু করে। ৪০ বছরের অধিক সময়ের পথচলায় সাইক্লোন ফ্রি ফ্রাইডে ক্লিনিক, শিক্ষা বৃত্তি, গরীব অসহায় মানুষদের মধ্যে নলকূপ, সেলাই মেশিন, ঢেউটিন বিতরী, সাহিত্য আসরসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে।
সাইক্লোন সভাপতি ব্যাংকার, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক জাবেদ বলেন, দেশে বিদেশের সাইক্লোন সদস্য ও শুভানুধ্যায়ীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সহায়তা ফান্ড রাইজিং লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সমর্থ হয়। সাউথ ম্যানচেস্টার কমিউনিটি ট্রাস্ট, ইউ,কে সহায়তা ফান্ডে ২০ হাজার টাকা প্রদান করে। তিনি তাঁদেরসহ সকলকে সাইক্লোনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D