১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পণ্যে ভেজাল, মেয়াদ উর্ত্তীণ ও মূল্যবৃদ্ধির অপরাধে শহরের ৭টি গ্রোসারী দোকান থেকে এসব জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও র্যাব-৯ সুনামগঞ্জ। পণ্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্যবৃদ্ধির অপরাধে শহরের সাদিক ষ্টোর থেকে ৮ হাজার, মুহিবুর রহমান সাধু ষ্টোর থেকে ১০ হাজার, ছাতক ষ্টোর থেকে ৩ হাজার, হামদু ব্রাদার্স থেকে ৫ হাজার, মহামায়া ষ্টোর থেকে ৪ হাজার, হাসান ষ্টোর থেকে ৪ হাজার ও রাজ ব্রাদার্স থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় র্যাব-৯ এর লেঃ কর্ণেল ফয়ছল আহমদ, ডিএডিস নাসিমসহ র্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D