উন্মুক্ত স্থানে ঈদের জামাত পরিহার করতে হবে

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

উন্মুক্ত স্থানে ঈদের জামাত পরিহার করতে হবে

আসন্ন ঈদ-উল-ফিতরের নামাজের ক্ষেত্রেও বর্তমানে বিদ্যমান বিধি-বিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোর পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের ছুটি সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। এ দিন করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ২৮মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এর পর দুদিন ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কার্যত ৩০ মে পর্যন্ত ছুটি থাকছে দেশে। তবে এজন্য ১৫টি শর্ত আরোপ করা হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট