ভিক্ষুক মহিলাকে প্রহারের প্রতিবাদ করায় প্রবাসীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

ভিক্ষুক মহিলাকে প্রহারের প্রতিবাদ করায় প্রবাসীকে কুপিয়ে জখম

Manual8 Ad Code

১৩ মে ২০২০, বুধবার : সিলেট নগরীর জল্লারপাড়ে ভিক্ষুক মহিলাকে প্রহারের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্র প্রবাসী কাওসার আহমদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।


আজ সিলেট নগরীর জল্লারপাড়ে এক যুক্তরাষ্ট্র প্রবাসী যুবকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরতর আহত এ প্রবাসীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার নাম কাওসার আহমদ (২৮)। তিনি বর্তমানে জিন্দাবাজারের জল্লারপাড় রোডের ৪২ নাম্বার (খান হাউজ) বাসায় বসবাস করছেন।

Manual3 Ad Code


জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী এই যুবক গত ১০ মার্চ দেশে আসেন। হোম কোয়ারেন্টিন শেষ হওয়ার পর তিনি বর্তমানে মাঝে মধ্যে প্রয়োজনে বাসা থেকে বের হন। মঙ্গলবার ঘুম থেকে উঠে দুপুর ১টার দিকে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে বাসা থেকে বের হন জিন্দাবাজারের উদ্দেশ্যে। জল্লারপাড় রোডে বের হওয়ার পর দেখতে পান একই পাড়ার নিয়াজ আহমদ নামের যুবক এক ভিক্ষুক মহিলাকে বেধড়ক পিঠাচ্ছেন। প্রবাসী যুবক ঘটনা দেখতে পেয়ে ভিক্ষুক মহিলাকে মারধর না করার বিনীত অনুরোধ জানান। এতে নিয়াজ প্রবাসীর উপর ক্ষেপে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।

Manual1 Ad Code


এসময় যুক্তরাষ্ট্র প্রবাসী ভিক্ষুক মহিলার উপর হামলাকারী নিয়াজের জল্লারপাড় রোডের ৩১ নাম্বার বাসায় (বক্স হাউজ ) গিয়ে তার বাবা আফজল বক্সের কাছে ছেলের গালিগালাজের বিষয়ে অবহিত করেন। বাসা থেকে বের হওয়া মাত্রই প্রবাসী কাওসারের উপর হামলা করে নিয়াজ। তার পিতাকে কেন বিষয়টি জানানো হল এই বলে পার্শ্ববর্তী সেলুন থেকে একটি ক্ষুর এনে পিঠে উপর্যুপরি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বেশ কয়েকটি সেলাই দেয়ার পর তাকে বাসায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।


সূত্রে জানিয়েছে, ওই ভিক্ষুক মহিলা নিয়াজের বাসার গেটের ভেতরে গিয়ে ভিক্ষা চাওয়ায় সে হামলা করে। করোনার সংক্রমণ হতে পারে বলে বাসার ভেতরে  ঢুকার অপরাধে ভিক্ষুক মহিলাকে মারপিঠ করে নিয়াজ।


এ রিপোর্ট লেখা পর্যন্ত কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code


বিস্তারিত আসছে………

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code