১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মে ১২, ২০২০
১২ মে ২০২০, মঙ্গলবার : সিলেট নগরীর হাসান মার্কেটের পাশাপাশি জিন্দাবাজারের কিছু জুতার মার্কেট খোলা রাখার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত শুক্রবার থেকে সিলেট সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সিলেটের ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কিন্তু, মঙ্গলবার দুপুরের দিকে খোলা হয় হাসান মার্কেটের কিছু দোকানপাট। হাসান মার্কেটের একটি দোকানের কর্মী রায়হান উল্যা জানান, মঙ্গলবার থেকে মালিকের পক্ষ থেকে তাকে দোকান খোলা রাখতে বলা হয়। এ অনুযায়ী সকালে তিনি দোকান খুলেন।
দোকান খোলা রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির বলেন, করোনা সংক্রমণ রোধে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধে সিলেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেশ বিদেশে প্রশংসিত হয়েছিল। তাদের সম্মানে আড়ংও বন্ধ রাখে। কিন্তু সেই ঐক্যের বাইরে কী হাসান মার্কেট বা জিন্দাবাজারের জুতার মার্কেট? এই মার্কেটসহ কিছু কিছু দোকান খোলায় অনেক ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সরেজমিনে সিলেট নগরী ঘুরে দেখা যায় হাসান মার্কেটের পাশাপাশি জিন্দাবাজার এলাকার কিছু খুচরা কাপড় ও জুতার দোকান খুলেছে। দুপুরে তিনি জানান, এ সব দোকানে ক্রেতা সমাগম ছিল অনেকটা কম।
প্রসঙ্গত, সরকার গত ১০ মে থেকে দোকানপাট সীমিত পরিসর এবং স্বাস্থ্যবিধি মেনে খোলার পরামর্শ দেয়। এর তিনদিন পর মঙ্গলবার থেকে সিলেটে খোলা হল কিছু দোকানপাট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D