১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ১২, ২০২০
১২ মে ২০২০, মঙ্গলবার : সিলেটে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর বিএনপির পরিবার কল্যান বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী। তিনি তার ব্যক্তিগত ও দেশের বাইরে থাকা স্বজনদের পাঠানো তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
১ এপ্রিল থেকে নিজ বাসার উঠান থেকে গরিব, অসহায়, দুঃস্থ্য ও খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন। এছাড়াও গ্রামের বাড়ি বিশ্বনাথের আতাপুর ইউনিয়নে স্থানীয় অসহায় দরিদ্রের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরন করেন। মাস্ক’সহ এ সব সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, পিঁয়াজ, আলু, তেল, ডাল, লবন, ছোলা, খেজুর, মসলা, ময়দা, লাচ্ছি ও হাত ধোয়ার সাবান।
সিলেট মহানগর বিএনপির পরিবার কল্যান বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী জানান, দেশের এ সংকটময় মূহুর্তে জনগনের পাশে থাকবে বিএনপি। এরই অংশ হিসেবে নগরীর ওয়ার্ড পর্যায়ে দরিদ্র, দিনমজুর, কৃষক ও দুঃস্থদের খাবার বিতরন কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা। যা আগামী দিনগুলিতেও চলবে। এছাড়াও করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছেন তূনমূল পর্যায়ের নেতারা। তিনি বলেন, স্বাস্থবিধি মেনে চলতে সবাইকে সচেতন করা ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ওয়ার্ড পর্যায়ে অব্যাহত থাকবে।
বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী বলেন, ‘করোনায় সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে আমরা যেখানে সেখানে ত্রান বিতরন করছি না। তৃণমূল নেতারা স্থানীয়ভাবে খোঁজ নিয়ে গরিব দুস্থদের কাছে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছি। যতোদিন পর্যন্ত এ সংকট চলবে ততোদিন বিএনপির নির্দেশনা’মতে আমার এ কর্মসূচি অব্যাহত থাকবে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D