১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মে ১২, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরকারের বিনামূল্যের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আলী আহমদ জাকেলের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ। তিনি বলেন, জাতির এই ক্রান্তিকালে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
সম্প্রতি ৭নং ওয়ার্ডের ৯টি গ্রামে অসহায় হতদরিদ্র পরিবারে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) জুমেরা রহমান জবা, ত্রান পরিচালনা কমিটির সদস্য মোঃ কমর উদ্দিন পাবেল, নজরুল ইসলাম’সহ স্থানীয় মুরব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের জি-আর কর্মসূচীর আওতায় লকডাউন চলাকালীন সময়ে অসহায় দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি হারে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের আওতায় এ ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়ার্ডের মেম্বার আলী আহমদ জাকেল। তিনি জানান, করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে থাকা আমার ৭নং ওয়ার্ডের প্রায় নয়শ (৯০০) অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আলী আহমদ জাকেল আরো জানান, স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত লকডাউনে থাকা অসহায় পরিবারের মধ্যে সরকারের বরাদ্দের ভিত্তিতে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D