প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডাঃ মীর মাহবুবুল আলম আর নেই

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডাঃ মীর মাহবুবুল আলম আর নেই

সিলেটের বিশিষ্ট চিকিৎসক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগয়ী প্রধান অধ্যাপক ডাঃ মীর মাহবুবুল আলম আর নেই। হাসপাতালের বেড়ে ছয়দিন মৃত্যুর সাথে লড়ে মঙ্গলবার রাত ৩টা ২৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এ প্রথিতযশা চিকিৎসক (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


চিকিৎসকরা জানান, শারীরিক নানা অসুস্থতা নিয়ে গত বুধবার ওসমানী হাসপাতালে ভর্তি হন ডাঃ মীর মাহবুবুল আলম। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, ডাঃ মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অধ্যাপক ডাঃ মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ছাড়াও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত ছিলেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট