সিলেট ল্যাবে আরো ৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

সিলেট ল্যাবে আরো ৩ জনের করোনা শনাক্ত


সিলেট বিভাগের আরো তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের কোভিড ল্যাবে সোমবার নতুন এ তিন জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়
এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন সিলেট , একজন সুনামগঞ্জ ও আরেকজন হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে তিনি জানান।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা ছিল ২৮০ জন। সোমবার সন্ধ্যায় ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরো ৬ জনের শরীরে ধরা পড়ে করোনা। সিলেট ওসমানী মেডিকেল কলেজে নতুন শনাক্ত হওয়া ৩ জন মিলে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে।
সোমবার সকাল পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮৫ জন হলেন সিলেটের, ৯৫ জন হবিগঞ্জের, ৬০ জন সুনামগঞ্জের ও ৪০ জন মৌলভীবাজারের অধিবাসী।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট