অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মে ১১, ২০২০

অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

১১ মে ২০২০, সোমবার : অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী । শনি ও রোববার বিএনপির এই নেতা সিলেট নগরীর অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সার্বিক খবরাখবর নেন।


ছাত্রলীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায় আহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম আলালের শয্যাপাশে সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।  এসময় আলালের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত নেতৃবৃন্দ।


এরপর রোববার বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী প্রয়াত সিলেট জেলা যুবদল নেতা সাহাব উদ্দিনের পরিবারের সাথে সাক্ষাত করেন এবং তাদের যেকোন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এবং প্রয়াত নেতার ছেলে প্রিন্স খানের ভূয়সী প্রশংসা করে বলেন গত জাতীয় নির্বাচনে তোমার সাহসী ভূমিকা ও কারাবরণের কথা সিলেট বিএনপি মনে রাখবে।


এসময় আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সোহেল বাসিত,  সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলী আকবর রাজন, ছাত্রদল নেতা শামীম আহমদ  প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট